মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ২৭ জন পর্যটককে নির্বিচারে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। হামলার দায় নিয়েছে পাক জঙ্গি গোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজ়িস্ট্যান্স ফোর্স’ (টিআরএফ)। বিভিন্ন রিপোর্টে দাবি, গোয়েন্দাদের সূত্রে খবর, ছয়-সাত জন জঙ্গি মিলে ওই হত্যাকাণ্ড চালিয়েছে। তাঁদের মধ্যে চার-পাঁচ জন পাকিস্তান থেকে এসেছিলেন। আর দু’জন উপত্যকা বলে অনুমান গোয়েন্দাদের। এই ঘটনার পড়ে পাল্টা প্রত্যাঘাত চাইছে গোটা দেশ। ইতিমধ্যেই কুটনৈতিক একাধিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। বদলা নেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে সেনার মহড়াও ।



এরইমধ্যে কাশ্মীরে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম মুখোমুখি লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বি দেশকে ফুৎকারে উড়িয়ে দিল ভারত। তবে এই জয় এসেছে খেলার মাঠে। তবে সেটা ক্রিকেট বা ফুটবলে নয়, বেসবল টুর্নামেন্টে। সেখানে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারায় ভারতের মেয়েরা। বিএফএ মহিলাদের বেসবল এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। থাইল্যান্ডে শেষ ইনিং পর্যন্ত ফলাফল ছিল ১-১। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে ভারতীয় দল।